দ্বীপরাষ্ট্র মালদ্বীপে এই সর্বপ্রথম প্রবাসী বাংলাদেশিদের জন্য সাংস্কৃতিক

প্রবাস নিউজ :দ্বীপরাষ্ট্র মালদ্বীপে এই সর্বপ্রথম প্রবাসী বাংলাদেশিদের জন্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন মালদ্বীপের বৃহত্তম নেটওয়ার্ক কমিউনিকেশন কোম্পানি ধিরাগু টেলি কমিউনিকেশনস। দেশটিতে অবস্থিত বিভিন্ন দেশের সংগীত শিল্পীদের সঙ্গে অডিটরিয়ামে জায়গা করে নেন স্থানীয় বাংলাদেশি প্রবাসী শিল্পীরা।

শুক্রবার (২৫ অক্টোবর) হুলোমালে অবস্থিত সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা।

প্রবাস জীবনের কর্মব্যস্ততার পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনে এই ধরনের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবপ্রিয় বাঙালিদের মাতিয়ে রাখে ধিরাগু প্রাইভেট লিমিটেড। বাঙালি শিল্পীদের অংশগ্রহণে বাংলা সংস্কৃতিকে নতুন প্রজন্ম ও বিদেশিদের কাছে তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন প্রবাসীরা।

মালদ্বীপে অবস্থিত নিম্ন আয়ের অভিবাসী কর্মীদের পরিবার-পরিজনের কথা বিবেচনায় ধিরাগু টেলি কমিউনিকেশনস দিচ্ছে সুপার প্ল্যান ডাটা প্যাকেজ। প্যাকেজে প্রতি মাসে এক জিবি ডাটা ফ্রি দেওয়া হচ্ছে।

ধিরাগু টেলি কমিউনিকেশনসের প্রধান সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার পরিজাত সৌরভ বলেন, এই প্যাকেজের মাধ্যমে নিম্ন আয়ের অধিবাসীরা যে অর্থ সঞ্চয় করবেন সেটা তার পরিবার-পরিজনের জন্য পাঠাতে পারবে।

প্রবাসী সংগীত শিক্ষক মাস্টার মো. শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এক ঝাঁক তরুণ বাঙালি প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পায় পরিবার-পরিজনবিহীন এই রেমিট্যান্স যোদ্ধারা। এ ধরনের একটি সুন্দর আয়োজন করার জন্য প্রবাসী শিল্পীদের পক্ষ থেকে ধীরাগু টেলিকমিউনিকেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানান তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button