হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে হাসপাতালের কেবিন ব্লকে গিয়ে তিনি ভূমিমন্ত্রীর সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নেন। মির্জা আব্বাসের আগমন ও শারীরিক অবস্থার খবরাখবরের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল। তিনি জানান, মির্জা আব্বাস চিকিৎসকদের সাথে মিনুর চিকিৎসার অগ্রগতি নিয়ে কথা বলেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে গত ২১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ অসুস্থ হয়ে ভর্তি হন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং রক্তশূন্যতা দেখা দেওয়ায় তাঁকে রক্ত দেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় আনা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

Related Articles

Back to top button