চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

চীন আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৩৩ মিনিট) এই ভূকম্পন অনুভূত হয়।

সিইএনসি-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উত্তর তিব্বতের নাগকু অঞ্চলের একটি উচ্চ পার্বত্য কাউন্টিতে, যা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে অবস্থিত। কেন্দ্রস্থলটি তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার উচ্চতায়। ভূমিকম্পের তীব্রতায় স্থানীয় বাসিন্দারা তীব্র কম্পন অনুভব করেন।

Related Articles

Back to top button