হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান


হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (CCU) ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানকে।
গত বুধবার রাতে তাঁকে জরুরি ভিত্তিতে রাজধানীর এই হাসপাতালে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এদিকে আজ ২২ অক্টোবর দুপুর ২টায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল মঈন খানকে দেখতে যান।
তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি ডা. জাহিদ হোসেন পরিবার, দল ও সরকারের পক্ষ থেকে ড. মঈন খানের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করেছেন।




