আইফোন ১৬ সিরিজ রিলিজের পর থেকে নানাভাবে আলোচনায় থাকছে অ্যাপল

তথ্য প্রযুক্তি ডেস্ক :আইফোন ১৬ সিরিজ রিলিজের পর থেকে নানাভাবে আলোচনায় থাকছে অ্যাপল। এবার আইওএস ১৮.২-এর পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
সংস্করণটিতে অ্যাপেল ইন্টেলিজেন্সের বেশ কিছু সুবিধা যুক্ত করা হলেও সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন সুবিধা। অর্থ্যাৎ ভবিষ্যতে কোনো অ্যাপের সাহায্য ছাড়াই আইফোনে চ্যাটজিপিটির বিভিন্ন সুবিধা ব্যবহার করা যাবে।
আর তাই ব্যক্তিগত তথ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। তৃতীয় পক্ষ প্রতিষ্ঠানের তৈরি চ্যাটজিপিটি অ্যাপল ইকোসিস্টেমে যুক্ত হলে ব্যবহারকারীদের গোপনীয়তার জন্য ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে অ্যাপল জানায়, অনেক ভেবেচিন্তেই আইফোন চ্যাটজিপিটি যুক্তের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চ্যাটজিপিটির কার্যক্রম পরিচালনা বা বন্ধের বিষয়টি ব্যবহারকারীরা নিজেরাই নিয়ন্ত্রণও করতে পারবেন।



