বন্যা-নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে সরকার

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। প্রয়োজনীয় ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।

একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং স্থায়ীভাবে নদীভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি ইউনিয়নের কুমারীছড়া এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

শুক্রবার দুপুরে ফাঁসিয়াখালী ইউনিয়নে আয়োজিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী কুমারীছড়া এলাকার নদীভাঙন কবলিত স্থান পরিদর্শন করেন। ভাঙনের ভয়াবহতা সরেজমিন দেখে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশনা প্রদান করেন।

ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button