ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা: শিশুসহ নিহত ৪, আহত অর্ধশতাধিক


ইরানের হরমুজ প্রণালির সংলগ্ন হরমুজগান প্রদেশের সিরিক অঞ্চলের কুশেতাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের আঘাতে এক শিশুসহ চারজন নিহত এবং ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে রেড ক্রিসেন্ট এ তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন দাবি অনুযায়ী, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হরমুজে চলাচলকারী জাহাজ ও মার্কিন সেনাদের ওপর হামলার চেষ্টা করছিল—এমন আশঙ্কায় ওই অঞ্চলে হামলা চালানো হয়। তবে হামলার সময় একটি আবাসিক এলাকায় বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্রের শার্পনেল এসে আঘাত হানে।
এদিকে এই হামলার প্রতিক্রিয়ায় ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। এছাড়া বিয়ের অনুষ্ঠানে হতাহতের ঘটনার জেরে ইরাকেও মার্কিন সেনাদের ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বিপ্লবী গার্ড।




