কাঁচপুরে মোবাইল কোর্টের কঠোর অভিযান: আগস্টে ১২ লক্ষাধিক টাকা জরিমানা আদায়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইন লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মাসজুড়ে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।


আগস্ট মাসে কাঁচপুর রাজস্ব সার্কেলের অধীনে ২০টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ লাখ ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই সাথে ১ জন আসামিকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

কাঁচপুর রাজস্ব সার্কেলের মাসিক পরিসংখ্যান সূত্রে জানা যায়, আগস্ট মাসজুড়ে পরিচালিত ২০টি অভিযানে মোট ২০টি মামলা নিষ্পত্তি করা হয়। এসব অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ, বাল্যবিবাহ প্রতিরোধ, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ, জুয়া প্রতিরোধ, দণ্ডবিধি এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনসহ বিভিন্ন ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, জনস্বার্থ রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলে এমন কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক, বাল্যবিবাহ ও ভোক্তা অধিকার লঙ্ঘনের মতো অপরাধের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button