আজ ৩ দিনের সফরে ভোলায় যাচ্ছেন তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ সংসদীয় আসন ভোলা-১ (সদর)-এ ৩ দিনের সরকারি সফরে যাচ্ছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে মন্ত্রীর এই সফরের সূচি প্রকাশ করা হয়।

সফরসূচি:

  • বুধবার (২ সেপ্টেম্বর): সকালে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে বেলা ১১টায় ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

  • বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর): সকালে ভোলা প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে।

  • শুক্রবার (৪ সেপ্টেম্বর): ভোলা জেলা বিজেপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরে সার্কিট হাউসে সংবাদ কর্মীদের সঙ্গে পুনরায় বৈঠক শেষে বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

উল্লেখ্য, গত ২১ আগস্ট সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Related Articles

Back to top button