বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজনে নতুন সময় খুঁজছে বিসিবি ও বিসিসিআই

বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রস্তাবিত টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজটি পূর্বনির্ধারিত সময়ে না হলেও দুই দেশের ক্রিকেট বোর্ডই তা আয়োজনে ইতিবাচক অবস্থানে রয়েছে। উপযুক্ত সময় ও ফাঁকা সূচি (উইন্ডো) খুঁজে নিয়ে সিরিজটি মাঠে গড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

জনপ্রিয় ক্রীড়া প্ল্যাটফর্ম ‘নট আউট নোমান’-এর বরাত দিয়ে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি প্রধান এসব তথ্য নিশ্চিত করেন।

তামিম ইকবাল জানান, দুই বোর্ডের সম্পর্ক অত্যন্ত গঠনমূলক এবং তারা সিরিজটি বাতিল করেননি। বিসিসিআই ও বিসিবি নিয়মিত যোগাযোগের মধ্যে রয়েছে এবং একটি সুবিধাজনক সম্ভাব্য তারিখের কথা চিন্তা করা হচ্ছে।

বিপিএলে ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে চার-পাঁচজনের নাম প্রকাশ করা হয়েছে। বিসিবির আইনজীবীর সবুজ সংকেত পেলেই খুব শিগগিরই আরও চার-পাঁচজন দুর্নীতিবাজের নাম প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া অত্যন্ত হতাশাজনক হলেও আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলা নিয়ে আরও বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়া যেত। দরকষাকষির টেবিলে বিষয়গুলো দক্ষতার সঙ্গে সামলানো উচিত ছিল।

খেলাধুলার সঙ্গে রাজনীতি না মেশানোর আহ্বান জানিয়ে তামিম উল্লেখ করেন, যুদ্ধের মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরান মুখোমুখি হয়েছে। খেলাকে খেলার জায়গায় রেখে সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়।

Related Articles

Back to top button