ক্রিসেন্ট লেকে প্রধানমন্ত্রীর পোনা অবমুক্তকরণে মরা মাছ, যা জানা গেল

দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের ক্রিসেন্ট লেকে মাছের পোনা অবমুক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে পোনা অবমুক্ত করার সময় কিছু মরা মাছ ছাড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জিয়া উদ্যানের লেকের বেইলি ব্রিজসহ কয়েকটি স্থানে নিজ হাতে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। ভিডিওতে তাঁকে ভাসমান মরা মাছের দিকে ইঙ্গিত করে কথা বলতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক জানান, এই কর্মসূচিটি তাঁদের অধিদপ্তরের দায়িত্বে ছিল না।

তবে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সার্বিক তত্ত্বাবধানে এই পোনা অবমুক্তকরণ কর্মসূচিটি সম্পন্ন হয়।

মাছ মারা যাওয়ার কারণ ব্যাখ্যা করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আবদুর রহিম বলেন, নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে পোনা সংগ্রহ করে ভোরে জিয়া উদ্যানে আনা হয়। কিন্তু নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা অনুষ্ঠান শুরুর প্রায় পৌনে এক ঘণ্টা আগে নিরাপত্তার দোহাই দিয়ে ড্রাম বা পাত্র থেকে পলিথিন ও অক্সিজেনের সংযোগ খুলে ফেলেন। অক্সিজেনের অভাবে কিছু মাছ মারা যায়। তবে সংগৃহীত ৩০-৪০ কেজি মাছের বেশির ভাগই ভালো ছিল বলে তিনি দাবি করেন।

Related Articles

Back to top button