প্রধানমন্ত্রীর হাত ধরেই আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: রিজভী

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে এবং অর্থনীতির সব সূচকে স্বয়ংস্পূর্ণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে চরম দারিদ্র্য ও দুর্ভিক্ষের মধ্য দিয়ে দেশকে যেতে হয়েছে। দেশি-বিদেশি চক্রান্তকারীরা জিয়াউর রহমানকে হত্যা করেছিল, কারণ তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চেয়েছিলেন এবং কারও অনুগত হয়ে চলতে চাননি।

তিনি আরও বলেন, একজন দেশপ্রেমিক ও মুক্তিযোদ্ধার হাতে গড়ে ওঠা দলকে ষড়যন্ত্র করে ধ্বংস করা সম্ভব নয়। একইভাবে রাজপথের অকুতোভয় নেতৃত্বকে অত্যাচার-নিপীড়ন করেও জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়নি। নানা চক্রান্তের পরও বিএনপিকে যেমন স্তব্ধ করা যায়নি, ভবিষ্যতেও সম্ভব হবে না। আগামীতে বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

Related Articles

Back to top button