‘ফ্যামিলি এক্সপ্রেস’-এ ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান

জনপ্রিয় অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান আবারও একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন ‘ফ্যামিলি এক্সপ্রেস’ নামের নতুন একটি নাটকে।

৩ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির অফিশিয়াল পোস্টার প্রকাশ করেন সাদিয়া আয়মান। বাসের ভেতর তাঁদের হাসিখুশি লুকের ওই পোস্টারটি নজর কেড়েছে দর্শকদের।

মহিদুল মহিমের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই নাটকটি প্রযোজনা করেছেন তানভীর মাহমুদ। এতে ইরফান ও সাদিয়া ছাড়াও অভিনয় করেছেন শামীমা নাজনীন, নাদের চৌধুরী, দীপা খন্দকার, ফারুক আহমেদ, ইশরাত জাহান অতিথিসহ অনেকেই।

এর আগে ‘ভালোবাসার দ্বিতীয় পত্র’, ‘প্রেমের জোনাকি’ ও ‘মন খারাপের দিন’-এর মতো একাধিক নাটকে এই জুটির রসায়ন বেশ প্রশংসা কুড়িয়েছিল। সেই ধারাবাহিকতায় নতুন নাটক ‘ফ্যামিলি এক্সপ্রেস’ নিয়েও দর্শকমহলে আগ্রহ তৈরি হয়েছে।

Related Articles

Back to top button