কালিয়াকৈরে যুবলীগের মিছিল, ৬০ জনের নামে সন্ত্রাসী মামলা

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৬০ জনকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি সন্ত্রাসী মামলা দায়ের করেছে পুলিশ।

৩ সেপ্টেম্বর দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

ঘটনার বিবরণে জানা যায়, ২ সেপ্টেম্বর বিকেলে কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীরা দ্রুত সটকে পড়েন। পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদে বিএনপি ও যুবদলের পক্ষ থেকে দুই দফায় প্রতিবাদ মিছিল করা হয়।

প্রতিবাদ মিছল ও উত্তপ্ত পরিস্থিতির পর বুধবার রাতেই ৫০ থেকে ৬০ জনের নাম উল্লেখ করে একটি সন্ত্রাসী মামলা দায়ের করে পুলিশ। ওসি শহিদুল ইসলাম জানান, মামলায় অভিযুক্ত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একাধিক টিম বর্তমানে মাঠে অভিযান পরিচালনা করছে।

Related Articles

Back to top button