নেপালের সেই বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর ২ শ্রমিক উদ্ধার


ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালের ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎকেন্দ্রের চার কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ টানেল থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। ৪ সেপ্টেম্বর টানেল খনন করে নিখোঁজ ৪২ শ্রমিকের সন্ধানে চালানো তল্লাশি অভিযানের নবম দিনে তাদের বের করে আনেন উদ্ধারকারীরা।
নুওয়াকোট জেলার পুলিশ প্রধান বিপিন রেগমি জানান, টানেলের ভেতর থেকে আটকে পড়াদের কণ্ঠস্বর শুনতে পাওয়ার পর দ্রুত সেখানে মেডিকেল টিম পাঠানো হয়। ভিডিও ফুটেজে উদ্ধারকারীদের একটি ছোট গর্ত দিয়ে জীবিতদের উদ্ধার করতে দেখা যায়।
ত্রিশূলী নদীর তীরে অবস্থিত দেশটির একাধিক জলবিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আকস্মিক বন্যায় চীন, দক্ষিণ কোরিয়া ও ভারতের নাগরিকসহ শত শত শ্রমিক আটকে পড়েন। অতিবর্ষণে সৃষ্ট এই প্লাবনে নেপালে এ পর্যন্ত ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।




