বেক্সিমকো ফার্মার ৯ সদস্যের নতুন পর্ষদ গঠনের অনুমোদন দিয়েছে বিএসইসি

বিনিয়োগকারীদের স্বার্থ ও কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির জন্য ৯ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০৩৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রস্তাবিত ৯ সদস্যের পরিচালনা পর্ষদে স্পনসরদের তিনজন পরিচালক থাকছেন। তারা হলেন এএসএফ রহমান, ওসমান কায়সার চৌধুরী ও ইকবাল আহমেদ। পাশাপাশি একজন নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হবে এবং পর্ষদে আইএফআইসি ব্যাংক পিএলসির একজন প্রতিনিধি পরিচালক থাকবেন।

এছাড়া পর্ষদে চারজন স্বতন্ত্র পরিচালক রাখার বিধান রাখা হয়েছে, যার মধ্যে তিনজন নতুন নিয়োগ পাবেন এবং একজন নারী স্বতন্ত্র পরিচালক থাকবেন। এই স্বতন্ত্র পরিচালকদের নিয়োগের ক্ষেত্রে করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮-এর নিয়মাবলী অনুসরণ করা হবে। আদালতের মৌখিক নির্দেশনা ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় নিয়ে বিএসইসি এই পর্ষদ গঠনের অনুমোদন দিয়েছে। একই সঙ্গে কোম্পানি মামলা প্রত্যাহার করলে পূর্বে জারি করা দুটি আদেশ (২০২৪ সালের ৩১ ডিসেম্বর এবং ২০২৬ সালের ১৫ জানুয়ারির আদেশ) প্রত্যাহার করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

Related Articles

Back to top button