মহাখালীতে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ মো. আবু সাঈদ মাহমুদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আবু সাঈদ মাহমুদ পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য বলে জানা গেছে। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে তেজগাঁও শিল্পাঞ্চল থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে স্বীকার করেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Related Articles

Back to top button