আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধার সময় শেষ হয়েছে।

ফলে আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে পুনরায় আগের নিয়মে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। এতে মার্কেট বন্ধের সময়সীমা দুই ঘণ্টা কমে এসেছে।

বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখতে চলতি বছর সরকার কয়েক দফায় মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সূচিতে পরিবর্তন এনেছে।

সর্বশেষ গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগের এক নির্দেশনায় জানানো হয়েছিল, দুর্গাপূজা উপলক্ষ্যে ২২ অক্টোবর পর্যন্ত শপিং মল ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ২৩ অক্টোবর থেকে পুনরায় আগের সময়সূচি অর্থাৎ সকাল ১১টা থেকে রাত ৮টা কার্যকর হবে। নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ায় আজ শুক্রবার থেকেই নির্ধারিত এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

Related Articles

Back to top button