কেন্দুয়ায় ইয়াবা সেবনের দায়ে দুই ব্যক্তির দুই মাসের কারাদণ্ড


নেত্রকোণার কেন্দুয়ায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে ইয়াবা সেবনের অপরাধে দুই ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার চন্দ্রগাতী গ্রামে পুলিশ সদস্যদের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পৃথক দুটি মামলায় দোষী সাব্যস্ত দুজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মাদকের ভয়াবহতা রোধ এবং যুবসমাজকে রক্ষা করতে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানানো হয়েছে।




