অপরাজিতার জীবনে সবচেয়ে বড় পুরস্কার ‘বিয়ে’

২৯ বছরের বিবাহিত জীবন পেরিয়ে ৩০ বছরে পা দিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য ও অতনু হাজরা দম্পতি। বিশেষ এই দিনে ভক্তদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

সেখানে তিনি জানিয়েছেন, তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার হলো তাঁর ‘বিয়ে’।

ফেসবুক পোস্টে অপরাজিতা লিখেছেন, শৈশব থেকেই জীবনের নানা মোড়ে তাকে বিচারিক কাঠগড়ায় দাঁড়াতে হলেও শ্বশুরবাড়ি ছিল তার জীবনের একমাত্র সুরক্ষিত আশ্রয়।

তারা কখনও তাকে কাঠগড়ায় তোলেননি বা ভুল না খুঁজে বরং অসম্পূর্ণতার মধ্যেও ভালোবাসা ও নিঃশর্ত গ্রহণযোগ্যতা দেখিয়েছেন।

এই ভালোবাসাকেই তিনি নিজের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও আশীর্বাদ বলে মনে করেন। বাকিটা জীবনও স্বামী অতনুর হাত ধরেই কাটিয়ে দেওয়ার আকুতি জানিয়েছেন অভিনেত্রী।

বিবাহবার্ষিকীর দিনে বিশেষ স্মৃতিচারণ করে অপরাজিতা জানান, তাঁর প্রথম চলচ্চিত্রের পরিচালক প্রয়াত জগন্নাথ গুহর মাধ্যমেই তাঁর আজকের অবস্থান তৈরি হয়েছে এবং অতনুর সঙ্গে পরিচয় ঘটেছিল। তাই এই বিশেষ দিনে তিনি নির্মাতার প্রতিও গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Related Articles

Back to top button