নাটোরে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা-ভাঙচুর


নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে গুরুদাসপুর পৌরসভার কাচারীপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ২৫-৩০টি মোটরসাইকেলে এসে একদল যুবক হঠাৎ বাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে। হামলায় বাড়ির মূল ফটক, কাঁচের জানালা, সিসিটিভি ক্যামেরা ও বৈদ্যুতিক বাতি ক্ষতিগ্রস্ত হয়।
এর আগের দিন শনিবার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল করিম সবুজ ফকিরের বাড়িতেও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। দুর্বৃত্তরা সেখান থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে পরিবার দাবি করেছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রিয়াজ হাসান জানান, মৌখিকভাবে বিষয়টি শুনলেও এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।




