বাহাদুর শাহ পার্কে অনুমোদনহীন দোকান উচ্ছেদের আল্টিমেটাম ডিএসসিসির

ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্য রক্ষা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে অননুমোদিত দোকান সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।


রোববার (৯ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পার্কে এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে বৃক্ষরোপণ মেলার অনুমতি নিয়ে পার্কে বসানো অবৈধ বাণিজ্যিক মেলাটি রাতের মধ্যে সম্পূর্ণভাবে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। অননুমোদিত এসব দোকানের কারণে পার্কে আসা দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের চলাফেরা এবং বিশ্রামে নানা ভোগান্তি হচ্ছিল।

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে অননুমোদিত দোকানগুলো নিজ দায়িত্বে সরিয়ে না নিলে পরদিন সরাসরি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থ রক্ষা ও নগরীর পার্কগুলোর পরিবেশ সুন্দর রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button