আফতাবনগরে ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি’র নতুন শোরুম চালু

রাজধানীর আফতাবনগরের জামতলায় আরএফএল গ্রুপের স্পোর্টস চেইন শপ ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি’র নতুন একটি শোরুম চালু করা হয়েছে।


সম্প্রতি আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল নতুন এই শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নতুন এই শোরুমে বাইসাইকেল ও বাইসাইকেল অ্যাক্সেসরিজ, বিভিন্ন ধরণের স্পোর্টসওয়্যার, স্পোর্টস ফুটওয়্যার, ফিটনেস সামগ্রী এবং ক্রিকেট-ফুটবলসহ সব ধরনের খেলাধুলার সরঞ্জাম পাওয়া যাবে। শোরুমটি পেশাদার ক্রীড়াবিদ, ফিটনেস অনুরাগী এবং সব বয়সী ক্রেতাদের চাহিদার ওপর ভিত্তি করে সাজানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আর এন পাল বলেন, সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। আফতাবনগরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এই শোরুম চালুর মাধ্যমে দেশজুড়ে মানসম্মত ও সাশ্রয়ী ক্রীড়া সামগ্রী সহজলভ্য করার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে দুরন্ত স্পোর্টস গ্যালারির বিজনেস হেড গনি মঞ্জু, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত গ্র্যান্ডমাস্টার রানী হামিদ, নারী জাতীয় দাবা দলের অধিনায়ক মাহমুদা হক চৌধুরী (মলি), ডব্লিউবিসি এশিয়া কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হাসান সিকদার এবং ফিট বাংলাদেশের সিইও মো. মাসুম বিল্লাহ রাসেল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালে যাত্রা শুরু করা দুরন্ত স্পোর্টস গ্যালারির বর্তমানে সারাদেশে ১৬০টিরও বেশি শোরুম রয়েছে।

Related Articles

Back to top button