নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভাস্থল থেকে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।


শুক্রবার বিকেলে উত্তরা গণভবনের প্রধান ফটকের সামনে আয়োজিত পথসভা শেষে এ ঘটনা ঘটে।

নাটোর সদর থানা-পুলিশ জানায়, বক্তব্য শেষে মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় সন্দেহভাজন ওই যুবক তার কাছাকাছি চলে আসে এবং ধাক্কা লাগে। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় দায়িত্বরত পুলিশ সদস্যরা তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম জানান, যুবকটিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে পাওয়া অস্ত্রটি পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। পথসভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন করপোরেশনের চেয়ারম্যানসহ স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button