লিভার দেওয়া কিশোরের ভাইকে দুই যুগ পর বিয়ে করছেন তরুণী

যুক্তরাষ্ট্রে এক বিরল ও অবিশ্বাস্য মানবিক সম্পর্কের পরিণতি হিসেবে দীর্ঘ দুই যুগ পর বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন এক তরুণ ও তরুণী।

২০০৩ সালে ব্রুকলিন ডোস্টন নামের এক শিশুর জটিল লিভার ব্যাধি ধরা পড়লে চিকিৎসকরা জানান, লিভার প্রতিস্থাপন ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয়। ঠিক সেই সময় গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারায় ওহিওর ১০ বছর বয়সী কিশোর মাইকেল ডোটোন। মাইকেলের পরিবার তার অঙ্গদানের সিদ্ধান্ত নিলে সেই লিভার পেয়ে নতুন জীবন ফিরে পায় শিশু ব্রুকলিন।

পরবর্তীতে অঙ্গদাতা মাইকেলের পরিবারের সঙ্গে দীর্ঘ সময় ধরে যোগাযোগ ধরে রাখে ব্রুকলিনের পরিবার। সেই সুবাদেই মাইকেলের ছোট ভাই নোহার সঙ্গে ব্রুকলিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর তাদের বিয়ে সম্পন্ন হতে যাচ্ছে। দুই দশক আগে নিজের বড় ভাইয়ের দান করা অঙ্গের মাধ্যমে বেঁচে যাওয়া শিশুটিকে স্ত্রী হিসেবে পাওয়ার ঘটনাকে এক অবিশ্বাস্য অলৌকিক অনুভূতি বলে মন্তব্য করেছেন হবু বর নোহা।

Related Articles

Back to top button