হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন

আরিফ হোসেন চৌধুরী: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে অবস্থিত বলাকা লাউঞ্জে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বলাকা লাউঞ্জের রান্নাঘরের একটি কেবল থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। খবর পেয়ে বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সময় লাউঞ্জে অবস্থানরত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। আগুন লাগার কারণে বলাকা লাউঞ্জের যাত্রীসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

Related Articles

Back to top button