৬৬ ফুট নিচে নদী, রেলওয়ের নিষেধাজ্ঞা: তবু লাইনে পাটাতন বসিয়ে চলছে পারাপার

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে মহানন্দা ও পুনর্ভবা নদীর সংযোগস্থলে অবস্থিত ব্রিটিশ আমলের রেলসেতুটিতে ট্রেনের লাইনের ওপর কাঠের পাটাতন বসিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন হাজার হাজার মানুষ।


৬৬ ফুট উঁচুতে অবস্থিত এই রহনপুর রেলসেতুতে রেলওয়ে কর্তৃপক্ষের চলাচলের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকলেও রহনপুর বাজারে যাতায়াতে সময় ও খরচ বাঁচাতে আলীনগর ও বাঙ্গাবাড়ি ইউনিয়নের বাসিন্দারা নিয়মিত এই ‘শর্টকাট’ পথ ব্যবহার করছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের দেওয়া কাঠের পাটাতনগুলো বিভিন্ন স্থানে ভেঙে ফাঁক হয়ে যাওয়ায় সেতুটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং ইতোমধ্যেই দুর্ঘটনার শিকার হয়েছেন পথচারী।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও রেলওয়ে কর্মকর্তারা এটিকে অত্যন্ত বিপদজনক উল্লেখ করে পারাপার বন্ধের কথা বললেও স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, বিকল্প বেলি ব্রিজে যানজট ও দূরত্বের কারণে বাধ্য হয়েই পথচারীরা এটি ব্যবহার করছেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম জানান, বাঁধার মুখেও অনিয়মিত এই পারাপার বন্ধ করা যাচ্ছে না, যা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

Related Articles

Back to top button