কাঁধখোলা গাউনে নজর কাড়লেন নুসরাত ফারিয়া


ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া নিজের নতুন কিছু ছবি প্রকাশ করে ফেসবুকে নেটিজেনদের নজর কেড়েছেন।
ছবিতে তাকে একটি টিউব কাটের বডি ফিটেড কালো মেরমেড গাউন এবং ডায়মন্ড ও পান্নার মানানসই অলংকারে স্নিগ্ধ অথচ বোল্ড ও অভিজাত লুকে দেখা গেছে।
ছবিগুলোর পাশাপাশি তাঁর ক্যাপশনটি বাড়তি মনোযোগ আকর্ষণ করেছে; যেখানে তিনি লিখেছেন, ‘বেশিরভাগ পুরুষের চেয়ে হীরাই মেয়েদের মন বেশি বোঝে।’
পোস্টটির মন্তব্যের ঘরে অনুরাগী ও নেটিজেনরা ফারিয়ার রূপ এবং ফ্যাশন সেন্সের ভূয়সী প্রশংসা করছেন।




