ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ারকারসহ পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনার ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় ঘটনাটি ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে ঢোকার ঠিক আগমুহূর্তে সামনের পাওয়ারকারসহ বগিগুলো লাইনচ্যুত হয়।

বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বগিগুলো উদ্ধারে ইতিমধ্যেই রিলিফ ট্রেন তলব করা হয়েছে এবং সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্প পথে সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

Related Articles

Back to top button