আওয়ামী লীগ এখনই রাজনীতিতে ফিরুক তা মনে করি না: জামায়াতের আমির

আওয়ামী লীগ এখনই রাজনীতিতে আসুক জামায়াত তা মনে করে না বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, রাজনৈতিক পরিবেশ হত্যা করেছিল এবং অসংখ্য মানুষকে গুম-খুন করেছে। অপকর্মের জন্য অনুশোচনা বা দুঃখ প্রকাশ না করে তাদের রাজনীতিতে আনাকে তিনি ‘জঘন্য অপরাধ’ বলে উল্লেখ করেন।

শুক্রবার বাগেরহাট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান জানান, তারা উসকানিমূলক বা অসভ্য পার্লামেন্ট চান না; বরং গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবেন। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সরকারকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দল হিসেবে সংসদে প্রয়োজনীয় ক্ষেত্রে সহযোগিতা এবং নীতিগত জায়গায় বিরোধিতা করা হবে।

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ও স্থানীয় এমপি এবং জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button