২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় অনুমোদন


আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে মোট ৯৪৮ কোটি ১১ লাখ ৫২ হাজার ১৭৮ টাকার ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়।
১০৬টি লটের মাধ্যমে ৭ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ২৩৫ কপি পাঠ্যপুস্তক মুদ্রণে ব্যয় হবে ৪০৪ কোটি ২ লাখ ২ হাজার ২৯৭ টাকা। কাজ পেয়েছে ৬৩টি প্রতিষ্ঠান।
৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ৭৩২ কপি বই মুদ্রণে ব্যয় হবে ১৫৩ কোটি ৯১ লাখ ৯৫ হাজার ৫৯০ টাকা। কাজ পেয়েছে ৩৫টি প্রতিষ্ঠান।
৭০টি দরপত্রের আওতায় ৪ কোটি ১১ লাখ ৬১ হাজার ৫৩ কপি বই মুদ্রণে বরাদ্দ ১৮৩ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ২৫৬ টাকা। কাজ পেয়েছে ৬৩টি প্রতিষ্ঠান।
৬৯টি দরপত্রের আওতায় ৩ কোটি ৮৪ লাখ ৪৪ হাজার ৯৮৪ কপি বই মুদ্রণে অনুমোদন দেওয়া হয়েছে ২০৬ কোটি ৫৯ লাখ ৮ হাজার ৯৩৯ টাকা। কাজ পেয়েছে ৫৯টি প্রতিষ্ঠান।




