চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৭ নারী আটক


চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে সাত নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৭ আগস্ট) ভোরে উপজেলার নবদূর্গাপুর গ্রামের একটি ধানখেত সংলগ্ন এলাকা থেকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বেনীপুর বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক নারীরা কুমিল্লা, টাঙ্গাইল, বাগেরহাট, রাজবাড়ী, পাবনা ও যশোর জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা কোনো বৈধ পাসপোর্ট ছাড়া সীমান্ত পার হওয়ার চেষ্টার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জীবননগর থানা পুলিশ নিশ্চিত করেছে।




