গেন্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

রাজধানীর গেন্ডারিয়ার ডিস্টলারি রোড এলাকায় একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির (১৮) নামে এক ইলেকট্রিক্যাল মিস্ত্রির মৃত্যু হয়েছে।


শুক্রবার (৭ আগস্ট) বিকেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরবর্তীতে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সাব্বির নেত্রকোণার কলমাকান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের খোকন মিয়ার ছেলে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Back to top button