এক্স থেকে আয়ের নতুন নিয়ম আসছে

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) তাদের কনটেন্ট নির্মাতাদের আয় ব্যবস্থায় নতুন পরিবর্তন আনতে যাচ্ছে।


বর্তমানের চালু থাকা নিয়ম বন্ধ করে আগামী ৮ সেপ্টেম্বর থেকে ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ নামের নতুন নিয়ম কার্যকর করা হবে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত আগের নিয়মে আয় করা যাবে।

আবেদন ও অংশ নেওয়ার শর্তাবলী:

  • অ্যাকাউন্টে ‘এক্স প্রিমিয়াম’ সাবস্ক্রিপশন থাকতে হবে।

  • কমপক্ষে ৫০০ জন যাচাইকৃত (Verified) ফলোয়ার থাকতে হবে।

  • গত ৯০ দিনে যাচাইকৃত ব্যবহারকারীদের কাছ থেকে অন্তত ৫ লাখ ভিউ থাকতে হবে।

নতুন নিয়মে কেবল মৌলিক (Original) কনটেন্টকেই প্রাধান্য দেওয়া হবে। এর মধ্যে রয়েছে নিজের তৈরি ছবি, ভিডিও, নিজস্ব বিশ্লেষণ, মিম, গ্রাফিক্স ও অরিজিনাল পোস্ট।

অন্য অ্যাকাউন্ট থেকে কনটেন্ট কপি করে বা সামান্য পরিবর্তন করে রি-পোস্ট করলে কোনো আয় পাওয়া যাবে না। এক্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্ল্যাটফর্মে মৌলিক কনটেন্ট তৈরিতে নির্মাতাদের উৎসাহিত করতেই আগের ত্রুটিপূর্ণ নিয়ম বাদ দিয়ে এই ব্যবস্থা চালু করা হচ্ছে।

Related Articles

Back to top button