মাদ্রাসার দাখিল পরীক্ষার ফল জানতে অনুসরণ করতে হবে যে পদ্ধতি

চলতি বছরের দাখিল পরীক্ষার ফল আগামীকাল ১০ আগস্ট সকাল ১০টায় প্রকাশ করা হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, একই সময়ে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহের পাশাপাশি অনলাইন ও এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবে।


রোববার (৯ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডসমূহের প্রকাশিত ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ‘eduboardresults.gov.bd’ (https://eduboardresults.gov.bd) এবং ‘educationboardresults.gov.bd’ (https://educationboardresults.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

এ ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ‘www.bmeb.gov.bd’ (https://www.bmeb.gov.bd)-এর ‘অনলাইন সেবা-০১’ কর্নারে গিয়ে ‘দাখিল পরীক্ষা ২০২৬’–এ ক্লিক করেও ফলের তথ্য পাওয়া যাবে।

অন্যদিকে ‘www.ebmeb.gov.bd’ (https://www.ebmeb.gov.bd) ওয়েবসাইটে ‘DakhileRPS 2026’ নির্বাচন করে ‘Continue’ বাটনে ক্লিক করলে জেলার কেন্দ্রভিত্তিক মাদ্রাসার ফলাফল শিট (Result Sheet) ডাউনলোড করা যাবে।

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবে। পাশাপাশি শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট ‘eduboardresults.gov.bd’ (https://eduboardresults.gov.bd) ও ‘educationboardresults.gov.bd’ (https://educationboardresults.gov.bd) এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখা যাবে।

এসএমএসের মাধ্যমেও দাখিল পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য যে-কোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ১৬১৪০ নম্বরে ফল জানতে মেসেজের ঘরে ‘SSC’ লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর একটি স্পেস দিয়ে রোল নম্বর এবং সর্বশেষ একটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে, ‘SSC Mad 123456 2026’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না। ফল জানতে নির্ধারিত অনলাইন মাধ্যম, এসএমএস অথবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে।

অন্যদিকে, দাখিল পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত। পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

Related Articles

Back to top button