জামালপুরে ‘বাঘ’ আতঙ্ক, রাতে লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর পাহারা

জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের পশ্চিম জামিয়া এলাকায় ‘বাঘ’ আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।


বাঘের ভয়ে রাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে গ্রাম পাহারা দিচ্ছেন তারা এবং আতঙ্কে শিশুরা স্কুলেও যাওয়া বন্ধ করে দিয়েছে।

স্থানীয়দের দাবি, সম্প্রতি তারা এলাকায় বাঘ হেঁটে যেতে দেখেছেন এবং একাধিক প্রাণী শিকারের ঘটনা ঘটেছে। তবে টাঙ্গাইল বন বিভাগের ডেপুটি রেঞ্জার মো. মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে বন বিভাগের টিম ঘটনাস্থল পরিদর্শন করে বাঘের কোনো অস্তিত্ব পায়নি।

বন বিভাগ স্পষ্ট করেছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির প্রাণীটি প্রকৃতপক্ষে বাঘ নয়, এটি ‘মেছো বিড়াল’। এই প্রাণীটি মানুষের কোনো ক্ষতি করে না বলে নিশ্চিত করে বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

Related Articles

Back to top button