মোহাম্মদপুর-চকবাজার থানার ওসিসহ ডিএমপির চার পরিদর্শককে বদলি


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর ও চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চার পুলিশ পরিদর্শককে পদায়ন ও বদলি করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের পুলিশ পরিদর্শক মো. আব্দুল হালিমকে মোহাম্মদপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে গোয়েন্দা উত্তরা বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ফারুককে চকবাজার থানার ওসি করা হয়েছে।
অন্যদিকে মোহাম্মদপুর থানার বিদায়ী অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিনকে গোয়েন্দা রমনা বিভাগে এবং চকবাজার থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুনকে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।




