রাজধানীতে পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই, আহত ১

৯ আগস্ট ২০২৬ রোববার সকালে রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।


উত্তরার ক্রাউন প্লাজার সামনে ব্যাংক জমা দিতে যাওয়ার পথে কাভার্ডভ্যানের গতিরোধ করে তিনটি মোটরসাইকেলে আসা ৬-৭ জনের সশস্ত্র দল।

পাম্পের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন বাধা দিলে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় তারা। আহত আল আমিনকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

উত্তরায় অবস্থিত ডিএল ফিলিং স্টেশনের মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক।

এ ঘটনায় পাম্পের ম্যানেজার মো. আব্দুল করিম বাদী হয়ে বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Related Articles

Back to top button