ব্যক্তিগত কারণে ভারতীয় জাতীয় দলের কোচের প্রস্তাব ফিরিয়ে দেন লক্ষ্মণ

রাহুল দ্রাবিড় ভারতের প্রধান কোচের পদ ছাড়ার পর ওই পদের জন্য প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল সাবেক তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণকে।

কিন্তু ব্যক্তিগত কারণে তিনি এই প্রস্তাব ফিরিয়ে দেন বলে সম্প্রতি নিজেই নিশ্চিত করেছেন। ফলে পরবর্তীতে গৌতম গম্ভীরকে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর এবং পরবর্তীতেও বোর্ড তাকে দায়িত্ব নিতে অনুরোধ জানালে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তৎকালীন কর্মকর্তা জয় শাহসহ বাকিদের তাঁর ব্যক্তিগত সমস্যার কথা জানান।

জাতীয় দলের কোচ না হলেও লক্ষ্মণ বর্তমানে ভারতের ‘সেন্টার অব এক্সেলেন্স’ (সাবেক এনসিএ)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং চুক্তি আরও দুই বছর বৃদ্ধি করেছেন।

তবে দ্রাবিড় বা গম্ভীরের অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বিভিন্ন সিরিজে দায়িত্ব পালন করেছেন তিনি, যার অধীনে সম্প্রতি জিম্বাবুয়ে সফরে ভারত ৩-০ ব্যবধানে জয় পায়। প্রধান নির্বাচক হওয়ার জল্পনাও তিনি নাকচ করে দিয়েছেন।

Related Articles

Back to top button