সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর তালা বন্ধ করে চাবি দিলেন খালাকে, গ্রেপ্তার স্বামী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ তানিয়া আক্তারকে (২৪) শ্বাসরোধে হত্যার ঘটনায় তার স্বামী সোহাগ মিয়া জুলহাসকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।


ঘটনার ১৫ দিনের মাথায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আদালতে সোহাগ স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই জানায়, ২৫ জুলাই দিবাগত রাতে সংসারের অভাব-অনটন ও পারিবারিক কলহের জের ধরে তানিয়াকে শ্বাসরোধে হত্যা করেন সোহাগ। পরদিন সকালে স্ত্রীর নাকফুল খুলে নিয়ে ঘরে তালা দেন এবং তানিয়ার খালার বাসায় চাবি দিয়ে মিথ্যা কথা বলে আত্মগোপনে চলে যান। পরে তানিয়ার খালা নাছিমা আক্তার ঘরে ঢুকে তানিয়ার মরদেহ দেখতে পান এবং সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জগামী একটি দূরপাল্লার বাসে তল্লাশি চালিয়ে সাইনবোর্ড এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করে পিবিআই। পিবিআই জানিয়েছে, এ হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button