রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল


বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
একইসঙ্গে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রপতি পদে নির্বাচনের লক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও স্থায়ী কমিটির পদ ত্যাগ করেছেন, যা দেশবাসীকে অবহিত করা হয়েছে। এ সময় দলের যুগ্ম মহাসচিবসহ জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।




