রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় নিহত ১, আহত ৪


রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল করিম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ভড়ুয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আব্দুল করিমের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল আজিজ মণ্ডল জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরেই এ মারামারির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



