নব্বই দশকের রোমাঞ্চ নিয়ে আসছে নতুন ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’


নব্বইয়ের দশকের প্রেমের আবেগ ও আমেজ নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরতে ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এর জন্য নির্মিত হয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব-দিয়া’স লাভ জার্নি)।
রোম্যান্টিক কমেডি ঘরানার এই ফিল্মটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুই নতুন মুখ নাওভী ও লাবণ্য।
আসিফ জাহাঙ্গীর অর্ক পরিচালিত প্রায় ৮০ মিনিট দৈর্ঘ্যের এ ফিল্মটির দৃশ্যধারণ হয়েছে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন মনোরম গ্রামীণ লোকেশনে।
এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাসুদ মহিউদ্দিন, স্বপ্না শেখ, শারমিন সুলতানা শর্মী, সাদিয়া ইসলাম জুঁই, আরমান মাহমুদ ও শওকত শোভন।
নির্বাহী প্রযোজক আশেক হোসেন তন্ময় জানান, শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন হওয়া এ ফিল্মটি আগামী সেপ্টেম্বরের শেষ দিকে আইস্ক্রিনে মুক্তি পাবে।




