আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতি প্রার্থী

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচন ও ঘোষণা করতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগের বৈঠকে স্থায়ী কমিটি রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তের দায়িত্ব দলীয় চেয়ারম্যানের ওপর ন্যস্ত করায় বৃহস্পতিবারের বৈঠকের পরপরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী হতে যাচ্ছেন।

জাতীয় সংসদের চিফ হুইপ ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ইতোমধ্যেই প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ায় বৃহস্পতিবার বিকেল ৩টায় নির্বাচন কমিশনে দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

Related Articles

Back to top button