অস্ট্রেলিয়ায় ভালো খেলে জাতীয় দলে ফিরতে চান শামীম

অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘টপ অ্যান্ড টি-টোয়েন্টি’ টুর্নামেন্টে বিসিবির হয়ে মাঠ মাতাতে মুখিয়ে আছেন শামীম হোসেন পাটোয়ারী। মিরপুরে দলের ফটোসেশন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলে ফেরার জোরালো আশাবাদ ব্যক্ত করেন এই বাঁহাতি ব্যাটার।

জাতীয় দলের বাইরে থাকা শামীম জানান, তার মূল লক্ষ্য হলো অস্ট্রেলিয়ার ভালো উইকেটে সেরা পারফর্ম করে দলকে জেতানো এবং পুনরায় জাতীয় দলের দরজায় কড়া নাড়া। এইচপি দলে ৬ নম্বরে ফিনিশারের ভূমিকা পালন করা শামীমের মতে, দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করে আসাই তার প্রধান কাজ।

এর আগেও অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতা থাকায় ওখানকার কন্ডিশন ও উইকেটের বিষয়ে আত্মবিশ্বাসী শামীম। কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ব্যক্ত করেছেন তিনি।

Related Articles

Back to top button