বাসি-পচা মিষ্টি মজুত, ঝিনাইদহে বাঘাট মিষ্টান্নকে লাখ টাকা জরিমানা

নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন এবং বাসি-পচা মিষ্টি বিক্রির জন্য মজুত রাখার দায়ে ঝিনাইদহের এক মিষ্টান্ন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের। তিনি জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে বাঘাট মিষ্টান্ন ভান্ডারের কারখানায় গিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং বিক্রয়কেন্দ্রে পচা মিষ্টি রাখার প্রমাণ মেলে। জনস্বার্থে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Related Articles

Back to top button