যে সমালোচনার পর নিজেকে বদলে ফেলেন অশ্বিন

কড়া ও স্পষ্টভাষী সমালোচনার জন্য পরিচিত ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। তার এমনই একটি সমালোচনায় একসময় ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে পরবর্তীতে সেই ক্ষোভকে অনুপ্রেরণায় রূপান্তর করে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারই বদলে ফেলেন তিনি।

২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অশ্বিন জানান, অস্ট্রেলিয়ায় নিজের প্রথম সফর শেষে ফেরার সময় সঞ্জয় মাঞ্জরেকারের লেখা একটি নিবন্ধ তার চোখে পড়ে। সেখানে তার শারীরিক ফিটনেস নিয়ে কড়া সমালোচনা করা হয়। এতে তিনি রাগান্বিত ও মানসিকভাবে ভীষণ কষ্ট পেয়েছিলেন। এমনকি কয়েক বছর মাঞ্জরেকারের সঙ্গে কথাও বলেননি অশ্বিন।

তবে সেই সমালোচনা মনে পুষে না রেখে অশ্বিন কঠোর পরিশ্রমে নিজেকে সঁপে দেন। অশ্বিন বলেন, “আমি জন্মগতভাবে প্রতিভাবান অ্যাথলেট ছিলাম না, তাই পরবর্তী চার বছর প্রচুর পরিশ্রম করেছি। ২০১৫ সালে মাঞ্জরেকার যখন আমার বোলিংয়ের প্রশংসা করে আরেকটি নিবন্ধ লেখেন, তখন আমি তাকে মেসেজ দিয়ে জানাই—তার আগের সেই নিবন্ধটিই আমার জীবন বদলে দিয়েছিল।”

ঘরের মাঠে ভারতের টেস্ট আধিপত্যের অন্যতম নায়ক অশ্বিন ১০৬ টেস্টে ৫৩৭ উইকেট এবং ব্যাট হাতে ছয়টি সেঞ্চুরিসহ ৩,৫০৩ রান সংগ্রহ করেছেন। এছাড়া ওয়ানডেতে ১৫৬ এবং টি-টোয়েন্টিতে ৭২টি উইকেট রয়েছে তার দখলে।

Related Articles

Back to top button