ইনফান্তিনোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের প্রস্তুতি নিচ্ছে উয়েফা

বিশ্বকাপসহ ফিফার বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা (‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্প) ব্যর্থ হওয়ার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। ইনফান্তিনো নিজে থেকে পদত্যাগ না করলে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর বরাতে জানা গেছে, উয়েফার ৫৫টি সদস্য দেশই এই অনাস্থা প্রস্তাবের পক্ষে প্রস্তুত এবং উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা ‘কনকাকাফ’-ও এতে সমর্থন দিয়েছে। উয়েফার দাবি, ফুটবল বিক্রি করার ব্যর্থ চেষ্টার মাধ্যমে ইনফান্তিনো বিশ্ব ফুটবলের আস্থা হারিয়েছেন।

৩৭ সদস্যবিশিষ্ট ফিফা কাউন্সিলের একটি অংশও তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অন্তত ১৯ জন সদস্যের সমর্থনে আগামী দুই সপ্তাহের মধ্যে জরুরি বৈঠক ডেকে তাকে পদত্যাগের আহ্বান জানানো হতে পারে।

ফিফার নিয়ম অনুযায়ী, ৪৩টি দেশের সমর্থনে অনাস্থা প্রস্তাব আনা যায় এবং তা পাস হতে ১০৬টি দেশের ভোটের প্রয়োজন হয়। যদিও পরিকল্পনাটির বিরুদ্ধে ১৪৩টি দেশ অবস্থান নিয়েছিল, তবে অনাস্থা প্রস্তাবে সবাই ভোট দেবে কি না তা নিয়ে সমীকরণ বাকি রয়েছে।

  • ভবিষ্যৎ ও উত্তরসূরি: এই বিতর্কের কারণে ২০২৭ সালের মার্চে ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে ফিফা সভাপতি হওয়ার সম্ভাবনা চরম অনিশ্চয়তায় পড়েছে। তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি চর্চায় আছেন কনকাকাফের সভাপতি ভিক্টর মন্তাগ্লিয়ানি

Related Articles

Back to top button