সংক্ষিপ্ত সফরে ঢাকায় সৌদির উপপররাষ্ট্রমন্ত্রী

সংক্ষিপ্ত সরকারি সফরে ঢাকায় এসেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি। গত সোমবার রাতে তিনি ঢাকায় পৌঁছান।


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই দিনের সফরে আসা সৌদি আরবের উপমন্ত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

ঢাকায় অবস্থানকালে সৌদি উপমন্ত্রীর প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করার কথা রয়েছে। সফর শেষে আজ মঙ্গলবার বিকেলেই তার বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

Related Articles

Back to top button