ঘুম ও হজমে ব্যাঘাত না ঘটাতে যেসব পানীয় এড়িয়ে চলবেন


রাতের খাবারের সাথে বা সূর্যাস্তের পর আমরা কী পান করছি, তা আমাদের ভালো ঘুম ও উন্নত হজমপ্রক্রিয়ার ওপর সরাসরি প্রভাব ফেলে। অতিরিক্ত চিনি, ক্যাফেইন বা অ্যালকোহলযুক্ত পানীয় শরীরের প্রাকৃতিক শিথিলতা নষ্ট করে অ্যাসিডিটি, বুক জ্বালাপোড়া এবং ঘুমের ব্যাঘাত ঘটায়।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী রাতে যেসব পানীয় এড়িয়ে চলা উচিত এবং এর বিকল্প কী হতে পারে, তা নিচে তুলে ধরা হলো:
রাতের বেলায় এড়িয়ে চলার মতো পানীয়সমূহ
-
মিষ্টি কোমল পানীয় ও সোডা: এগুলোতে থাকা চিনি রক্তের শর্করা দ্রুত বাড়িয়ে দেয় এবং কার্বোনেশন পেটে গ্যাস ও অস্বস্তি সৃষ্টি করে।
-
এনার্জি ড্রিংকস ও কফি: এগুলোতে উচ্চমাত্রার ক্যাফেইন থাকে, যা হৃদস্পন্দন বাড়ায়, ঘুমে ব্যাঘাত ঘটায় এবং পাকস্থলীতে এসিড রিফ্লাক্সের ঝুঁকি তৈরি করে।
-
লিকার/কড়া চা (ব্ল্যাক বা গ্রিন টি): কফির চেয়ে কম হলেও চায়ে ক্যাফেইন থাকে, যা গভীর ঘুমে বাধা দেয়।
-
অ্যালকোহল: প্রাথমিকভাবে ঝিমুনি আনলেও এটি রাতের দ্বিতীয়ার্ধের ঘুম নষ্ট করে, নাক ডাকা বাড়ায় এবং পাকস্থলীতে জ্বালাপোড়া তৈরি করে।
-
প্যাকেটজাত ফলের জুস: ফাইবারহীন এই প্রক্রিয়াজাত জুসের অতিরিক্ত চিনি রক্তে দ্রুত মিশে শর্করার ভারসাম্য নষ্ট করে।
-
মিল্কশেক ও ডেজার্ট ড্রিংকস: ভারী চর্বি ও চিনির কারণে হজমপ্রক্রিয়া ধীর হয় এবং বদহজম বা ওজন বৃদ্ধির কারণ হতে পারে।
স্বাস্থ্যকর বিকল্প পানীয়
-
সাধারণ বা হালকা গরম পানি।
-
চিনি ছাড়া ভেষজ চা (ক্যামোমাইল বা হার্বাল টি)।
-
হালকা গরম দুধ বা সামান্য বাটারমিল্ক/ঘোল।
-
চিনি ছাড়া হালকা লেবু পানি।
হজম ও ঘুমের জন্য বাড়তি টিপস
-
ঘুমানোর অন্তত ২ থেকে ৩ ঘণ্টা আগে রাতের খাবার শেষ করুন।
-
রাতের খাবারের পর কিছুক্ষণ হালকা হাঁটাচলা করা ভালো।
-
খাওয়ার সময় একবারে বেশি পানি না খেয়ে সারাদিন ধরে পর্যাপ্ত পানি পানের অভ্যাস তৈরি করুন।




